বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

গাজীপুরে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার তিন ছাত্রলীগ নেতা-কর্মী দুই দিনের রিমান্ডে

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮ বার

যুবলীগ নেতার মায়ের দায়ের করা মামলায় গাজীপুরের শ্রীপুর থানাধীন মাওনা প্রশিকার মোড় এলাকা থেকে ডিবি পুলিশ তিন ছাত্রলীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাতটি গুলি ও ১৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড বেগুনবাড়ী গ্রামের হৃদয় শেখ (২৪), ছাত্রলীগের কর্মী আনোয়ার হোসেন (২৯) ও মেহেদী হাসান শিহাব (২৪)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় সিহাব হোসেন, হৃদয় শেখ ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। এরপর জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল শুক্রবার গভীর রাতে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সিহাব হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, সাতটি তাজা বুলেট ও ১৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেলোয়ার হোসেন বলেন, আজ গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিরাও নজরদারিতে রয়েছেন। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। তিনি আরও বলেন, আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে। বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।
জানা গেছে, গত ৩০ আগস্ট গভীর রাতে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের প্রশিকা মোড় এলাকায় গ্রেপ্তার আসামি ও তাঁদের সহযোগিরা মোটরসাইকেলের বহর নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও ফাঁকা গুলি করে এক যুবলীগ নেতার তিনটি গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় যুবলীগ নেতার মা রেখা রহমান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories