রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

অটোরিকশা চালানোর অন্তরালে বাসায় বাসায় চুরি করতো রাকিব

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১ বার

গাজীপুরের শ্রীপুরে এক যুবকের অটোরিকশা চালানোর পাশাপাশি চুরি ছিল মূল পেশা। একের পর এক ১১টি বাড়িতে চুরির পর ১২ নম্বর বাড়িতে চুরির সময় সিসিটিভিতে দেখা তাঁর চেহারা। আর সেই সূত্র ধরে পিবিআইয়ের হাতে আটক হয় মো. রাকিব (২২)।
পরে তাকে আদালতে নেওয়া হলে সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। অটো চালানোর অন্তরালে চুরি করতো বলে জবানবন্দি দেয় রাকিব। শনিবার ভোরে জয়দেবপুর থানাধীন বানিয়াচালার ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
রাকিব নেত্রকোনা সদর স্বল্পদোগিয়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। সে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন বানিয়াচালা এলাকায় জনৈক সরোয়ারের বাড়িতে ভাড়া থেকে অটো চালাতো ও গোপনে চুরি করতো।
শনিবার বিকেলে এসব তথ্য জানিয়েছেন গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান।
তিনি জানান, গত ২৬ আগস্ট গাজীপুরের শ্রীপুর থানাধীন মাওনা চৌরাস্তা এলাকায় নাজমুন্নাহার শিরিন (৪২) নামের এক নারীর ভাড়া বাসায় চুরি হয়। তিনি সকালে বাসায় তালা দিয়ে কাজে চলে যান। দুপুরে বাসায় ফিরে দেখতে পান তার বাসার দরজার তালা ভাঙা। ঘরের ভেতরে সবকিছু এলােমেলা। বাসায় থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, শাড়ি চুরি হয়েছে। পরে তিনি তাঁর বাসার সিসিটিভি ফুটেজে দেখতে পান সকাল ১১টার দিকে একজন লোক বাসায় প্রবেশ করে সোয়া ১১টার দিকে একটি পলিথিনের শপিং ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে গেছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, পরে এ ঘটনায় নাজমুন্নাহার শিরিন শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর পিবিআই, গাজীপুর জেলা স্ব-প্রণোদিত হয়ে মামলাটির তদন্তভার গ্রহণ করে। পরে তদন্তকালে রাকিবকে শনিবার ভোরে জয়দেবপুর থানাধীন বানিয়াচালার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি করে আনা নগদ ১৩ হাজার ৭০০ টাকা ও ২টি শাড়ি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত রাকিব নেত্রকোনায় তাঁর গ্রামের বাড়িতেও একাধিক চুরির সঙ্গে জড়িত ছিলেন। তিনি গাজীপুরে এসে বাসা ভাড়া নিয়ে অটোরিকশা চালাতো এবং পাশাপাশি বিভিন্ন বাসা বাড়িতে চুরি করতো। জিজ্ঞাসাবাদে গাজীপুর এলাকায় আরও ১১টি বাড়িতে চুরির কথা স্বীকার করেছে সে। এ বিষয়ে বিজ্ঞ আদালতেও স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories