সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :

টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২ দিন পর মিলল শিশুর লাশ

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭ বার

টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে গিয়ে ডুবে যাওয়া শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তুরাগ নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
শিশুটির নাম বায়েজিদ (১০)। সে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বামনজল গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত এবং টঙ্গী বাকরাল এলাকায় পরিবারের সঙ্গে বাস করত।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গত বৃহস্পতিবার দুপুরে বায়েজিদ গোসল করতে তুরাগ নদে যায়। গোসল করার এক পর্যায়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরি দলের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও বায়েজিদকে পায়নি। আজ দুপুরে ফের খোঁজাখুঁজির সময় বায়েজিদের লাশ উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ মো. শাহ আলম বলেন, পরিবারের সদস্যরা লিখিত আবেদন করলে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories