শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শ্রীপুরে মধ্যরাতে মহড়া: জেলা ছাত্রলীগের সম্পাদকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৩ বার

গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে আগ্নেয়াস্ত্রের মহড়া, ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। শুক্রবার সকালে যুবলীগ নেতা আজিজুর রহমান জনের মা রেখা রহমান বাদী হয়ে এ মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাসির মোড়ল (২৮), ছাত্রলীগ কর্মী সিহাব হোসেন (২৪), শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় শেখ (২৪), নয়ন (২৪), ইব্রাহিম খলিল (২৪), আনোয়ার হোসেন (২৮), মো. রুমান (২৪), শাকিল (২৮), সুজন (২৫), তাজারুল ইসলাম, (২৬), সুজন (২৬) ও সিদ্দিকুর রহমান (২৪)। তাঁদের মধ্যে আটক দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাঁরা হলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় শেখ ও জেলা ছাত্রলীগ কর্মী সিহাব হোসেন।


শ্রীপুরে মধ্যরাতে ছাত্রলীগের এক পক্ষের আগ্নেয়াস্ত্রের মহড়া, গুলি ও গাড়ি ভাঙচুর শ্রীপুরে মধ্যরাতে ছাত্রলীগের একপক্ষের আগ্নেয়াস্ত্রের মহড়া, গুলি ও গাড়ি ভাঙচুর করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট রাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ফাঁকা গুলি ছুড়ে যুবলীগ নেতা আজিজুর রহমান জনের তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। তাতে তাঁর প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত হৃদয় শেখ ও সিহাব হোসেনের বিষয়ে আগামীকাল শনিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories