বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের মৃত্যু

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৮১ বার

টঙ্গী’র শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের মৃত্যু হয়েছে। হাজতি কিশোরের নাম রাকিব । বৃহস্পতিবার সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রাকিব (১৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার সুমন মিয়ার ছেলে। রাকিব রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা এক মামলায় টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে হাজতবাস করছিলো।
বৃহস্পতিবার বিকালে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক এহিয়াতুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
শিশু উন্নয়ন কেন্দ্রের তথ্যমতে, প্রায় দুই মাস আগে রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে রাকিবকে গ্রেফতার করে পুলিশ। পরে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে শিশু রাকিবকে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক। দুই মাস বন্দি থাকার পর বুধবার রাত ১১টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষ উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক এহিয়াতুজ্জামান বলেন, বন্দি শিশু রাকিব উন্নয়ন কেন্দ্রের পাঁচতলায় বন্দি ছিল। বুধবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট ও খিঁচুনি দেখা দেয়। উন্নয়ন কেন্দ্রের দায়িত্বে থাকা সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories