রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

টঙ্গীতে নগদ টাকা-সরঞ্জামসহ ১৯ জুয়ারী গ্রেফতার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৮০ বার
rbt

গাজীপুরের শিল্পনগরী টঙ্গীতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১৯ জন জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে স্থানীয় পূর্ব আরিচপুর জামাইবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার বেলা ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলো আরিফ মিয়া (১৯), মো. সফু (২০), রোকন মিয়া (২২), সুমন মিয়া (৩৮), বিশ্বজিৎ (৩৪), ইমরান হোসেন (১৮), বাবলু (২৫), মোমিন মিয়া (৩২), মো. মোমিন (২৬), মেহেদী হাসান (২২), সেলিম (৪০), তছলিম আহাম্মেদ (৪৭), লিটন মিয়া (৪৬), রুস্তম আলী (২৭), বাপ্পি (২২), উজ্জল মিয়া (২২), রিজু (২৩), নোমান (২৮) ও আলমগীর হোসেন (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাত ৪ টার দিকে ওই এলাকার একটি বাড়িতে অভিযান অভিযান চালায় টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় জুয়া খেলা অবস্থায় ১৯ জন জুয়ারীকে গ্রেফতার করা হয়। পরে জুয়া খেলার কক্ষে তল্লাশি চালিয়ে ৮ বান্ডিল তাস, ১শ’ ৫৩ টি খোলা তাস ও নগদ ৪৫ হাজার ২শ’ ৩০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য: দীর্ঘদিন যাবৎ ওই বাড়রি মালিকের সহযোগীতায় সেখানে জুয়া খেলার আসর চলছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories