শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কাপাসিয়ায় টিলার মাটি কেটে বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৭৪ বার

গাজীপুরের কাপাসিয়ায় দুর্গাপুরে টিলার লাল মাটি কেটে বিক্রির অপরাধে জমির মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমি বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
টিলার লাল মাটি কেটে বিক্রি করে পরিবেশের ক্ষতি করার অপরাধে বালু মহাল ও ভূমি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে জরিমানা করে তা আদায় করা হয়। জমির মালিকের নাম মাসুদ রানা। তিনি কাপাসিয়া উপজেলার দুর্গাপুরে মোঃ গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বড় বড় টিলার লাল মাটির ব্যাপক চাহিদা রয়েছে। বেশ কিছুদিন ধরে ভূমি দস্যুরা এসব মাটি কেটে বিভিন্ন ইটভাটাসহ বিভিন্ন স্থানে সররাহ করে আসছে। গত দুদিন ধরে কাপাসিয়া- রানীগঞ্জ সড়কের পাশে বড়চালা গ্রামের বিশাল উঁচু টিলার লাল মাটি কেটে তারা মাটি বিক্রি করে আসছিল। সমতল ভূমি থেকে প্রায় ২০-২৫ ফুট উঁচু টিলার মাটি কেটে নিয়ে আসপাশের বিভিন্ন এলাকার ফসলি জমি ভরাট করছিল। খবর পেয়ে বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে হাজির হয়ে সত্যতা পান। পরে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে আদায় করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমি সাংবাদিকদের জানান, আমাদের দেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ জঘন্য অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories