রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জর্ডানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার ও ফেরত ৫৩ বিজিবি’র সফল তৎপরতা বি.কে. বাড়ি এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত ও মোবাইল ছিনতাই যেন নিত্যদিনের স্বাভাবিক চিত্র দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান ব্রিকসের যৌথ ঘোষণায় ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৭ জনের মৃত্যু আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

টঙ্গীর পশ্চিম থানায় ৬ ডাকাত গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৫৫ বার

টঙ্গীতে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পশ্চিম থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি ডেগার, ১টি কাচিসহ লুণ্ঠিত ৫টি মোবাইল ফোন এবং নগদ ৪৭ চল্লিশ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে তাদের বিরুদ্ধে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন- রতন (২০), সাগর শেখ (২৪), শান্ত দাস (১৯), হাসেম (২৩), শ্যামল আহমদ (২১), শাহীন (২০)। তারা দীর্ঘদিন যাবত মহাসড়কে যাত্রীবেশে, পথচারী সেজে, টার্গেট সনাক্ত করে সঙ্গবদ্ধভাবে অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে ডাকাতি করে থাকে।
টঙ্গী পশ্চিম থানা ওসি শাহ আলম জানান, গত মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় অজ্ঞাতনামা ৭/৮ জন আন্তঃজেলা ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে ১টি গাড়ি ভাংচুর করে ৫টি মোবাইল ও নগদ ৯৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগীরা। এরই প্রেক্ষিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ সিসি টিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্য প্রযুক্তির সহযোগীতায় গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে ডাকাতির ঘটনায় জড়িত অন্তঃজেলা ডাকাত দলের সক্রিস্য ৬ সদস্যকে গ্রেফতার করে। পলাতক অন্য ডাকাতদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories