বিমান বাহিনীর সাবেক প্রধান বীর উত্তম এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। রাজধানীর বি এফ শাহীন কলেজের পাশে বিমান বাহিনীর কবরস্থানে সুলতান মাহমুদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য।
মহান স্বাধীনতাযুদ্ধে অসীম সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার সুলতান মাহমুদকে ‘বীর উত্তম’ খেতাব প্রদান করে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তিনি স্বাধীনতা পদক পান।
সুলতান মাহমুদ ১৯৬২ সালের ১ জুলাই বিমান বাহিনীর জিডি পাইলট হিসেবে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন লাভ করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় দুই নম্বর সেক্টর ও পরবর্তীতে সেক্টর ১-এর কমান্ডিং অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তখনকার স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ। গত ১৪ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন বিমান বাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ।
Leave a Reply