বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মিনারুলের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু, উপাচার্যের শোক

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৪৮ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের সেকশন অফিসার মিনারুল ইসলাম মিনার অগ্নিদগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। গত বৃহস্পতিবার সকাল ১০.৩০টায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক শিশু কন্যা সন্তান, ভাই, বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

এর আগে গত ১৪ আগস্ট মিনারুলের বাবা ফরমান আলী মন্ডল অগ্নিদগ্ধ হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মা অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সেইদিন বিকালে বাদ আসর রাজধানীর ধানমন্ডিতে ঈদগাহ মসজিদে মিনারুলের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। মিনারুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন উপাচার্য। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজায় বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের ডিস্টিংগুইশ প্রফেসর ড. মাহবুবর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের মরদেহ ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডে নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়। ১৮ আগস্ট সকাল ১০টায় গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মিনারুলের দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট রবিবার রাত সাড়ে ৯টায় গাজীপুরের বোর্ডবাজারে মিনারুল ইসলাম মিনারের বাসায় গ্যাস সিলিন্ডার থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে মিনার, তার বাবা-মাসহ তিনজন দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ১৪ আগস্ট মিনারুলের বাবা ইন্তেকাল করেন। এরপর আজ ১৭ আগস্ট পৃথিবী থেকে চির বিদায় নেন মিনারুল ইসলাম মিনার। তার মা খাদিজা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories