বাংলাদেশ আওয়ামী লীগ, হালুয়াঘাট উপজেলা শাখার সাবেক সফল সাধারণ সম্পাদক ও হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ গণমানুষের প্রাণপ্রিয় নেতা প্রয়াত খোরশীদ আলম ভূঞার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকি ও ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলা দিবস পালন উপলক্ষ্যে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন জুয়েল আরেং-এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র খায়রুল আলম ভূঞা।
আলোচনা সভায় স্থৃতিচারণ করেন সহ-সভাপতি আবদুর রশিদ, আবুল হোসেন আজাদ, বজলুর রহমান, মোরশেদ আনেয়ার খোকন,, যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, আব্দুর রহমান, যুবলীগ আহবায়ক নাজিম উদ্দীন আহমদ, শ্রমিক লীগ নেতা শিবলু খানসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আওয়ামীলীগ হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি জুয়েল আরেং এমপি সকালে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মরহুমের কবর জিয়ারত, মালঞ্চ প্রদান ও দোয়া করেন। পরে একে একে বিভিন্ন সংগঠন ও মালঞ্চ প্রদান করেন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় মরহুমের পারিবারিক ও হালুয়াঘাট পৌরসভা পালন করেন।
Leave a Reply