বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৯৬ বার

গাজীপুরে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে কালিয়াকৈরের বোর্ডঘর এলাকায় এ ঘটনা ঘটে।মারা যাওয়া ওই মায়ের নাম তারা বানু (৬২)। তিনি গাজীপুর মহানগরীর টঙ্গীর মাছিমপুর এলাকার আব্দুর রউফের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে সানোয়ার হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানোয়ার হোসেন তার অসুস্থ খালাকে দেখতে মাকে সঙ্গে নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় পৌঁছালে সড়কের অন্য পাশ থেকে আসা একটি প্রাইভেটকার ইউটার্ন নিতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা মা ও ছেলে সড়কের ওপর পড়ে যান। এতে ঘটনাস্থলেই মা তারা বানুর মৃত্যু হয়। গুরুতর আহত হয় ছেলে সানোয়ার হোসেন।
এ সময় স্থানীয় লোকজন প্রাইভেটকারের চালককে ধাওয়া করে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং আহত ছেলেকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছেন।
কোনাবাড়ি হাইওয়ে থানার সার্জেন্ট শরিফুল ইসলাম বলেন, প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories