বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

গাজীপুরের কাপাসিয়ায় মালিককে পিটিয়ে ও পিস্তল দেখিয়ে ৪ গরু ছিনতাই

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৬৯ বার

গাজীপুরের কাপাসিয়ায় গত বুধবার দিবাগত ভোররাতে গরুর মালিককে পিটিয়ে এবং অস্ত্রের মুখে জিম্মি করে চারটি গরু ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।
জানা যায়, গরুগুলো পিকআপে তুলে নিয়ে যাওয়ার সময় বাধা দেয়া এবং একজনকে চিনে ফেলায় গরুর মালিককে প্রাণনাশের হুমকিও দিয়েছে দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা উদ্ধার করে আহত গরুর মালিক তোফাজ্জল হোসেনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো পাঁচ জনকে আসামী করে বৃহস্পতিবার দুপুরে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন গরুর অপর মালিক মোঃ হেলিম।
গরুর মালিকের স্বজন ও স্থানীয়রা জানান, কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ডোয়াইপাখুরি গ্রামের মোঃ সাফাজ উদ্দিনের দুই ছেলে মোঃ হেলিম (৩৫) ও তোফাজ্জল হোসেন (৩২)। তারা লাভের আশায় ব্যাংক ও অন্যান্য উৎস থেকে ঋণ নিয়ে উন্নত জাতের ৫টি গরু ক্রয় করে তাদের বসত ঘরের আঙ্গিনায় দুটি গোয়াল ঘরে মোটা-তাজা করছিলেন। প্রতিদিনের ন্যায় গত বুধবার রাতে তারা রাত জেগে পাহারা দিয়ে শেষ রাতে ঘুমিয়ে পড়লে বুধবার ভোররাত ৪টার সময় একদল দুর্বৃত্ত ৫টি গরু গোয়াল ঘর থেকে বের করে পাশের সড়কে নিয়ে পিকআপ ভ্যানে উঠাচ্ছিল। এ সময় গরুগুলোর শব্দে তারা সজাগ হয়ে গোয়াল ঘরে গিয়ে দেখে গরু নেই। পরে গরুর শব্দ অনুসরণ করে তোফাজ্জল হোসেন দৌড়ে সড়কে যায়। সেখানে গিয়ে তিনি দেখতে পায় ৪টি গরু পিকআপ ভ্যানে উঠানো হয়েছে। একটি ষাড় গরুকে দুর্বৃত্তরা পিকআপে উঠাতে হিমশিম খাচ্ছিল। দুর্বৃত্তরা ছিল মুখোশধারী। তখন তোফাজ্জল হোসেন ডাক চিৎকার করে এবং দুর্বৃত্তদের একজনকে ঝাপটে ধরে পিকআপে উঠানোর বাকী গরুটি তুলতে বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তাকে বেদম পিটুনি দেয়। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে দুর্বৃত্তদের একজনের মুখোশ খুলে যায়। তাকে তোফাজ্জল হোসেন পার্শ্ববতী রূপ ভূইয়ার টেকের মৃত হাসেম আলী কাজির ছেলে মোঃ জালাল উদ্দিন কাজি জালু (৪০) বলে চিনে ফেলে।
পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে জালাল উদ্দিন তার হাতে থাকা পিস্তল উচিয়ে স্থানীয়দের কেউ বাঁধা দিতে এগিয়ে আসলে গুলি করার হুমকি দিয়ে দ্রুত ৪টি গরুসহ সদলবলে পিকআপ নিয়ে পালিয়ে যায়।
ভূক্তভোগীরা আরো জানান, দুর্বৃত্তরা ছিনতাই করা ৪টি গরুর মূল্য প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা। ঋণ করে কেনা গরু ছিনতাই হওয়ায় দুই ভাই এখন সর্বশান্ত হয়ে পড়েছেন। ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধেরও তাদের কোনো উপায় নেই।
স্থানীয়রা আরো অভিযোগ করেন, গত প্রায় মাস খানেক আগে জালাল উদ্দিনকে দিনের বেলা চুরি করা একটি ষাড় গরুসহ স্থানীয় দেইলগাঁও গ্রামে বেধড়ক পিটুনি দিয়েছিল উত্তেজিত জনতা।
স্থানীয়দের দাবী, এ নিয়ে গত তিন রাতে উপজেলার বেগুনহাটি গ্রাম থেকে ২টি, ফুলবাড়িয়া গ্রাম থেকে ২টি, দেইলগাঁও গ্রাম থেকে ১টি, মাশক গ্রাম থেকে ৩টি ও বাঘিয়া গ্রাম থেকে ৩টি সহ মোট ১৫ টি গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ গরু চোর চক্র।
এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর জানান, এ বিষয়ে স্থানীয় মাধ্যমে খবর পেয়ে আমরা ইতিমধ্যেই অনুসন্ধান ও আসামী গ্রেফতারে অভিযান শুরু করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories