বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তির দাবীতে টঙ্গীতে মহানগর বিএনপির লিফলেট বিতরণ

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৭০ বার

রাজনৈতিক প্রতিহিংসার বিচারে বন্দি, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণের আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে’ এই স্লোগানকে সামনে রেখে এবং ১৯ আগস্ট বিএনপির পদযাত্রাকে সফল করতে টঙ্গীতে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলী, সুরতরঙ্গ রোড, কলেজগেট, সফিউদ্দিন সরকার একাডেমী রোড, দত্তপাড়া বনমালা রোডের মাথা, সফিউদ্দিন সরকার বিজনেস কমপ্লেক্স মার্কেটসহ গুরুত্বপূর্ণ জনসমাগম স্থলে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ উদ্বোধন করেন বিএনপির কেন্ত্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, মহানগর তাঁতি দলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারী, ৫৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাস্টার, যুবদল নেতা রফিকুল ইসলাম রিপন, ওমর ফারুক, নিশাত মাহমুদ জালাল, হাবিবুর রহমান আজাদ, রাতুল ভূঁইয়া, আব্দুর রহমান বাবু, আবুল কাশেম, আমির হোসেন, তানভীর আহমেদ রাজন প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories