গাজীপুর কালিয়াকৈর সরকারি কাজে বাধা প্রধান করে থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাসমত আলী। নেপথ্যে রয়েছে ৮ নং আটাবহ ইউনিয়ন চেয়ারম্যান শাকিল মোল্লা।
জানা যায়, বুধবার সকালে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কালিয়াকৈর জোনাল অফিস কর্তৃক একটি টিম কালিয়াকৈর থানাধীন বাড়ইপাড়া হিজলহাটি গ্রামে একটি বিদ্যুৎ লাইন সংযোগ দিচ্ছিলেন, এমন সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান শাকিল মোল্লার প্রভাব খাটিয়ে সংযোগ কাজে বাধা প্রদান করেন যুবদল নেতা হাসমত আলী। এ বিষয়ে এই প্রতিবেদককে জানান, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কালিয়াকৈর জোনাল চন্দ্রা অফিসের আঞ্চলিক অফিসার কামাল শেখ বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাকিল মোল্লা আমাকে ফোন করে বলেন, এখানে লাইনের কাজ হবে না। আপনি সংযোগ কাজ বন্ধ রাখুন। তারপর আমি আমাদের লোকজনকে কাজ বন্ধ করে ফেরত চলে আসার জন্য বলি।
স্থানীয় সূত্রে জানাযায়, বিক্রিত জমি ফেরত না দেয়ায় চেয়ারম্যানের আত্মীয় পরিচয় দিয়ে বিদ্যুৎ সংযোগে বাঁধা সৃষ্টি করেন কালিয়াকৈর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হাসমত আলী। আরো জানা যায়, সে ৮ নং আটাবহ ইউনিয়ন চেয়ারম্যান শাকিল মোল্লার উকিল মেয়ের জামাই। স্থানীয়রা আরো জানায়, চেয়ারম্যানের দাপটেই এলাকায় একের পর এক অপকর্ম করে বেড়াচ্ছে কথিত উকিল মেয়ের জামাই ও যুবদল নেতা হাসমত আলী। কালিয়াকৈর উপজেলার ৮ নং আটাবহ ইউনিয়নের বাড়ইপাড়া হিজলহাটি এলাকায় রিয়াজ উদ্দিন মৃধা জমি ক্রয় করে বাড়ি ঘর নিমার্ণ করে বসবাস করে আসছিল। সম্প্রতি ওই এলাকার রাস্তা ঘাট উন্নত হওয়ায় জমির দাম বৃদ্ধি পায়। দাম বৃদ্ধি পাওয়ায় ওই জমির উপর নজর পড়ে ভূমিখেকু শীর্ষ সন্ত্রাসী যুবদল নেতা হাসমত আলীর। তারপর থেকে ওই জমি নিজের দখলে নিতে সেখানে সৃষ্টি করে বিভিন্ন জটিলতা।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাকিল মোল্লার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না, বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে এখানে সংঘাত হবে। এখানে যদি জোরপূর্বক লাইন সংযোগ দেওয়া হয় তাহলে সামাজিকতা বা সর্ম্পক থাকে না বলে জানান তিনি। পরবর্তীতে কালিয়াকৈর থানা পুলিশের এস আই মোঃ শওকত ঘটনাস্থল পরিদর্শন গিয়ে বলেন হাসমত আলী জোরপূর্বক ভাবে বিদ্যুৎ সংযোগ কাজে বাধা প্রধান করেন। আমি এবিষয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ব্যবস্থা নেয়া হচ্ছে ।
Leave a Reply