বিমান বাহিনীর সাবেক প্রধান বীর উত্তম এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) এক শোক বার্তায় উপাচার্য বলেন, ‘সুলতান মাহমুদ একজন দেশপ্রেমিক নাগরিক ছিলেন। মহান স্বাধীনতাযুদ্ধে অসীম সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে ‘বীর উত্তম’ খেতাব প্রদান করে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তিনি স্বাধীনতা পদক পান। বীর উত্তম সুলতান মাহমুদের মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো। এটি দেশের জন্য অপূরণীয় ক্ষতি।’ মৃত্যুকালে তিনি স্ত্রীর ফেরদৌস আরা মাহমুদ, এক মেয়ে ও এক ছেলে এবং পরিবারবর্গসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সুলতান মাহমুদ ১৯৬২ সালের ১ জুলাই বিমান বাহিনীর জিডি পাইলট হিসেবে সে সময়ের পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন লাভ করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় দুই নম্বর সেক্টর ও পরবর্তীতে সেক্টর ১-এর কমান্ডিং অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তখনকার স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ। গতকাল ১৪ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন বিমান বাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ।
Leave a Reply