বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৮০ বার

সারাদেশের ন্যায় গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহম্মদ এর সঞ্চালনায় গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও জাতির জনক এবং তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এর আগে সকাল থেকে প্রেসক্লাবের কনফারেন্স রুমে কোরআন খতমের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাতেম আলী, কবি আবু নাসের খান তপন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, সিনিয়র সাংবাদিক আব্দুর রহমান, সৈয়দ মোকছেদুল আলম লিটন, টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, সাদেক আলী, গাজীপুর রিপোর্টার ক্লাবের সাধারন সম্পাদক এম এ ফরিদ, আবিদ হোসেন বুলবুল, হাবিবুর রহমান, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও গাজীপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য এম এ সালাম শান্ত, রায়হানুল ইসলাম আকন্দ, কাজী মোঃ মকবুল হোসেন, চঞ্চল খান ও রেজাউল করিম প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories