রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

গাজীপুরে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, স্বামী স্ত্রীসহ গ্রেফতার-৩

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১০৮ বার

গাজীপুর মহানগরীর পুবাইল এলাকা থেকে এক দম্পতিসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এসময় তাদের কাছ থেকে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেফতার আসামীরা হলো, কক্সবাজার জেলার টেকনাফ থানার সাং-পূর্ব পানখালী (হ্নীলা) এলাকার মৃত: হাজী দুদু মিয়ার ছেলে মকবুল আহাম্মদ (৫৩), একই এলাকার মৃত: আহম্মদ হোসাইনের ছেলে জামিল উদ্দিন (২৭) ও জামিল উদ্দিনের স্ত্রী বিলকিস আক্তার মুক্তা (২৫)। তারা গাজীপুর মহানগরীর পুবাইল ও ঢাকার সাভার এলাকায় ভাড়া বাসায় থাকত।
মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (অপরাধ ও মিডিয়া) মো: আসাদুজ্জামান।
তিনি আরো জানান, গত সোমবার রাতে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরির্দশক জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গাজীপুর মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিল। এদিন রাত ৯টার দিকে দলঠি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মহানগরীর পুবাইল থানাধীন তালটিয়া সাকিনস্থ জনৈক জাহাঙ্গীরের বাড়ীর সামনে রাস্তার উপর মাদক বিক্রি হচ্ছে। এসময় তারা সেখানে অভিযান চালিয়ে মকবুল আহাম্মদ (৫৩) কে আটক করে এবং তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
তিনি আরো জানান, পরে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সে জামিল উদ্দিন ও বিলকিস আক্তারের নিকট থেকে ক্রয় করেছে। পরে ধৃত আসামীর দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে পুবাইল থানাধীন তালটিয়া সাকিনস্থ জামান ফিলিং স্টেশনের সামনে রাস্তার উপর থেকে জামিল উদ্দিন ও তার স্ত্রী বিলকিস আক্তারকে গ্রেফতার করা হয়। এসময় জামিল উদ্দীনের হেফাজত থেকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও বিলকিস আক্তারের হেফাজত হতে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
তিনি আরো জানান, আসামীগণ সংঘবদ্ধ পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদক দ্রব্য এবংন ইয়াবা এনে পূবাইল থানা এলাকায় বিক্রয় করে আসছিল। ধৃত আসামীগণের বিরুদ্ধে পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories