বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

গাজীপুরে ঘরে চুলা জ্বালানোর সময় বিস্ফোরণে ৪ জন দগ্ধ

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৭১ বার

গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় ঘরে এলপি গ্যাসের চুলায় আগুন জ্বালানোর সময় জমে থাকা গ্যাসে আগুন জ্বলে বিস্ফোরণ হয়। রোববার দিবাগত রাত সাড়ে ১০ টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ ৪জন দগ্ধ হয়ে হয়েছেন। এসময় বিস্ফোরণে ঘরের দরাজা জানালা ভেঙ্গে চুরমার হয়ে যায়।
দগ্ধরা হলেন, গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো. মিনারুল ইসলাম (৩৫)। এসময় মিনারুলের বৃদ্ধ পিতা মো: ফরমান মন্ডল (৭৫) ও বৃদ্ধা মা খাদিজা বেগম (৬৫) এবং চুলার মিস্ত্রি মো: শফিকুল ইসলাম (৩৫) দগ্ধ হন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহনগরীর গাছা থানাধীন উত্তর খাইলকুর মুক্তার বাড়ি এলাকার জমির উদ্দিন রোডে মিনারুল ইসলাম তার স্ত্রী, সন্তান ও পিতা-মাতাকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন। গত রোববার বিকালে তাদের বাড়ির রান্নার এলপি গ্যাস সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেলে বোর্ড বাজার জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকার খান এন্টারপ্রাইজ হতে গ্যাসের সিলিন্ডার নিয়ে এসে বাসার চুলায় লাগানো হয়। কিন্তু চুলা না জ্বলায় পরবর্তীতে ঐ দোকানের চুলার মিস্ত্রি শরিফুল ইসলামকে নিয়ে এসে সেটি মেরামত করা হয়। পরে রাত সাড়ে ১০ টার দিকে মিনারুলের মা চুলা জ্বালানোর জন্য আগুন জ্বালালে ঘরে জমে থাকা গ্যাস থেকে আগুন জ্বলে বিকট শব্দে বিস্ফোরন ঘটে। এতে রান্না ঘরে থাকা মা খাদিজা, পাশের কক্ষে থাকা মিনারুল ও তার পিতা ফরমান মন্ডল অগ্নিগদ্ধ হয়। এসময়ে তার স্ত্রী ও সন্তান পাশের অন্য একটি কক্ষে থাকায় রক্ষা পান। বিস্ফোরনে ঘরের দরাজা জানালা ভেঙ্গে চুরমার হয়ে যায়। পরে তাদের চিৎকার আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনেট ভর্তি করেন।
ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার মেরামত করার সময় অথবা পরে সিলিন্ডারের গ্যাসপাইপ লিকেজ হয়ে যায়। এতে বেশ কিছু গ্যাস ঘরে ছড়িয়ে পড়ে। কিন্তু গ্যাস ছড়িয়ে পড়ার বিষয়টি বুঝতে না পেরে শফিকুল ইসলাম চুলার সুইচে চাপাচাপি করার এক পর্যায়ে গ্যাস সিলিন্ডার লিক হয়ে পূর্ব হতে গ্যাস পূর্ণ রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে এবং গ্যাসের চাপে বিস্ফোরণের কারণে রুমের জানালার থাই গ্লাসসহ আসবাবপত্র ভেঙেচুড়ে যায়।
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন জানান, খবর পেয়ে রাতেই তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আগুনে তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
তিনি আরো বলেন, ঘটনাস্থলে রান্না ঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজের কারণে এবং দরজা জানালা বন্ধ থাকায় গ্যাস সিলিন্ডারের নির্গত গ্যাসে রুম পরিপূর্ণ হয়ে থাকে। কিন্তু মিস্ত্রি বিষয়টি বুঝতে না পেরে অটো চুলার সুইচ বার বার অন অফ করে। ফলে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর গাজীপুরের সিআইডি ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম ঘটনাস্থলে উপস্থিত আলামত সংগ্রহ করে। তিনি আরো জানান, এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories