গাজীপুরের পূবাইল আর্দশ বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে এইচএসসি পরীক্ষা-২৩ এর বিদায় অনুষ্ঠান সোমবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

কলেজের অধ্যক্ষ মো: কাইয়ুম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন, কলেজ শাখা ছাএলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মিয়া,সভাপতি গোলাম মোর্শেদ, শিক্ষক প্রতিনিধি মো: মুক্তার হোসেন, মাহমুদা সুলতানা, আ: রশীদ, কলেজ গভর্নিং বডির সদস্য মো: আলমগীর হোসেন ও আবুল বাসার, কলেজের উপাধাক্ষ আবুল হাসনাত লাইস, কলেজের অধ্যক্ষ মো: কাইয়ুম খান প্রমুখ।
Leave a Reply