বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

টঙ্গীতে মায়ের সঙ্গে অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৩৮ বার

টঙ্গীতে মায়ের সঙ্গে অভিমান করে বসত ঘরের আঁড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে শ্রাবণী (১৮) নামে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। রোববার টঙ্গীে এরশাদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রাবণী আক্তার এরশাদনগর ৮নং ব্লকের বাসিন্দা লাল চান মিয়ার মেয়ে। সে গাজীপুর মহানগর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, শ্রাবণী স্ব-পরিবারে ওই এলাকায় বসবাস করে একাদশ শ্রেণীতে লেখাপড়া করত। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সে কোচিং শেষ করে বাসায় আসে। এ সময় সে জামা-কাপড় পাল্টানোর জন্য তার ঘরে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। প্রায় আধাঘণ্টা পরও দরজা না খোলায় তার মা দরজার পাশে গিয়ে মেয়েকে ডাকাডাকি করতে থাকে। কোনো সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে শ্রাবণীকে ঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে প্রতিবেশীরা এসে টিনের চাল ভেঙে ভেতরে ঢুকে শ্রাবণীকে মৃত দেখে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, মায়ের সঙ্গে অভিমান করে ওই তরুণী আত্মহত্যা করেন। কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories