বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

টঙ্গীতে ট্রেনে ছিনতাই : গ্রেফতার-৯

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৭৭ বার

বৃহস্পতিবার রাতে টঙ্গী রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালে ট্রেনে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় ৯ জনকে আটক করেছে রেলওেয় পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সরঞ্জাম ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় একাধিক যাত্রী ও একজন ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক টিটিই আহত হয়েছে। শুক্রবার টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম ও টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা এসব তথ্য জানান।
আটককৃতরা হলেন- মেহেদী হাসান জয় (২৫), মো. রনি (৩২), রবিউল হাসান (৩৫), মো. স্বাধীন (৩০), মো. সাইফুল ইসলাম জাকির (২৪), মো. মাসুদ (২৫), মো. নাসির (২০), মো. নয়ন হাসান (৩০) ও মো. আশিক (২০)।
গ্রেফতারকৃতরা টঙ্গীর এলাকার তিস্তার গেট. কো-অপারেটিভ ব্যাংকের মাঠ বস্তি ও রেলওয়ে জংশন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী জংশনের তিস্তার গেইট আউটার সিগন্যালে দাঁড়ানো অবস্থায় ১০-১২ জন ছিনতাইকারী ট্রেনে উঠে হামলা চালায়। তারা যাত্রীদের জিম্মি করে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় । ৯৯৯ এ সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ট্রেনটি টঙ্গী স্টেশনে নেয়। এরপর রাতেই টঙ্গী পূর্ব থানা ও জিআরপি টঙ্গী পুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে তিন ঘণ্টার মধ্যে ৯ জন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। আটক ছিনতাইকারীদের নিকট থেকে লুন্ঠিত বেশ কিছু মালামাল ও ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার করেন।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, টঙ্গী রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি থেমে যায়।
সে সময় হঠাৎ ট্রেনটিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ঢিল ছুঁড়তে থাকে। এ সময় ভয়ে যাত্রীরা দরজা জানালা বন্ধ করে ছোটাছুটি শুরু করেন। কেউ কেউ ট্রেনের মেঝেতে শুয়ে পড়েন। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন। এসময় ট্রেনের এক টিটিই-কে ছুরি দিয়ে আঘাত করা হলে তার হাত থেকে রক্ত পড়ে। আহত টিটিই‘র নাম পাওয়া যায়নি।
টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম বলেন, আউটার সিগন্যালে ট্রেনটি দাঁড়ানোর কিছু সময় পর জানতে পারি কয়েকটি বগিতে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কিছু বগিতে ছিনতাইকারীরা ঢুকতে না পেরে ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ট্রেনটি স্টেশনে নিয়ে আসা হয়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা জানান, ৯৯৯-এ একজন যাত্রীর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে কাউকে পাওয়া যায়নি। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ও জিআরপি পুলিশ অভিযান চালিয়ে নয় জনকে গ্রেফতার করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories