বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

খালেদা জিয়াকে হাসপাতালে থাকতে হবে আরও কয়েকদিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৫৫ বার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা চলছে। তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পর গতকাল বুধবার রাতে সেখানে ভর্তি হন খালেদা জিয়া।
রাতেই তার কিছু মেডিকেল পরীক্ষা করা হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন।
তিনি আরও জানান, খালেদা জিয়া বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ তার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
‌‘খালেদা জিয়াকে কতদিন হাসপাতালে থাকতে হবে তা চিকিৎসকরা বলতে পারছেন না। তারা আজ তার রিপোর্টগুলো পর্যালোচনা করবেন এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন,’ যোগ করেন তিনি।
এর আগে গত ১২ জুন রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার ও কিডনি জটিলতায় ভুগছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories