শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

টঙ্গীতে র‌্যাব-১কর্তৃক বিদেশি পিস্তলসহ গ্রেফতার-২

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৪৮ বার

টঙ্গী পূর্ব থানাধীন বউ বাজার এলাকা থেকে বিদেশি পিস্তলসহ ২জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।
গ্রেফতারকৃতরা হলেন-মহানগরীর বউবাজার এলাকার মৃত শেখ বাবুলের ছেলে মো. ইয়ামিন (৩৩) ও একই এলাকার জলিল সরদারের ছেলে মো. আব্দুস সালাম (৩৪)। এসময় আসামিদের কাছ থেকে ১ বিদেশি পিস্তল, ১ ম্যাগজিন ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা জানান, শনিবার দুপুর দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন বউ বাজার এলাকায় ফারুক মিয়ার নাভিদ ভিলা নামক একটি বাড়িতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছ ২জনকে। তিনি আরো বলেন, আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অস্ত্রধারী সন্ত্রাসী।
তারা উভয়েই টঙ্গীসহ আশপাশ এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করেন এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories