বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

টঙ্গীর পাঠানপাড়ায় দেয়াল ধসে ৩ শ্রমিকের মৃত্যু, আহত-৪

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৮৭ বার

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীর ঝিনু মার্কেট পাঠানপাড়া এলাকায় দেয়াল ধসে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪ জন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়. গাজীপুর সিটি করপোরেশনের নির্মীয়মাণ ড্রেনের কাজ করার সময় পার্শ্ববর্তী বাড়ির দেয়াল ধসে এ ঘটনা ঘটেছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম তিন জনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নিহতরা হলেন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার আলিফ হোসেনের ছেলে বকুল মিয়া (৩৫), একই এলাকার আকন্দ মিয়ার ছেলে সুলতান মিয়া (৫০) এবং টঙ্গীর গোপালপুরের সবুজ মিয়া (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকায় গাজীপুর সিটি করপোরেশনের ড্রেন নির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় পার্শ্ববর্তী বাড়ির দেয়াল ধসে পড়ে তাদের ওপর।
ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories