গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে নতুন মেয়র জায়েদা খাতুনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের সময় কয়েক মিনিট কথা হওয়া, সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়ার পর প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে জাহাঙ্গীর আলমের সালাম করার ঘটনা নিয়ে গত দুই দিন ধরে গাজীপুর মহানগরের রাস্তাঘাট, চা দোকান ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল তর্ক বিতর্কসহ ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।
অনেকেই বলছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে জায়েদা খাতুন বা জাহাঙ্গীর আলমের সঙ্গে হয়নি,অপর পক্ষ বলছে, মেয়র জায়েদা খাতুন ও তাঁর পুত্র সাবেক মেয়র জাহাঙ্গীর আলম স্ব-শরীরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার পর পা ছুঁয়ে সালাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা দেয়ার ঘটনা ঘটেছে শপথ অনুষ্ঠানে শেষে। এ বিষয়ে দেশের জাতীয় কয়েকটি পত্রিকায় খবর প্রকাশ হলেও অবিশ্বাস যোগ্য বলে খবরটিকে উড়িয়ে দিচ্ছেন গাজীপুর সিটিবাসীদের মধ্যে জাহাঙ্গীর বিরোধী অনেকেই।
অপরদিকে শপথ অনুষ্ঠানে থাকা গাজীপুর সিটির কয়েকজন কাউন্সিলর জানান, শপথ অনুষ্ঠানের পর আমাদের মেয়র জায়েদা খাতুনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা হয়েছে। সে সময় জায়েদা খাতুনের সঙ্গে থাকা তার পুত্র সাবেক মেয়র জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করতে দেখা গেছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র জায়েদা খাতুন ও তার পুত্র জাহাঙ্গীর আলমকে কিছু বলতেও দেখা গেছে। তবে তাদের মধ্যে কি কথা হয়েছে তা জানা যায়নি।
দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন গাজীপুর । ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র হয়েছিলেন এ্যাড, জাহাঙ্গীর আলম। পরে জাহাঙ্গীর আলম মুক্তিযুদ্ধ ও বীর শহীদদের নিয়ে কটাক্ষ করার একটি অডিও এবং ভিডিও প্রকাশের অভিযোগে ২০২১ সালের ২৫ নভেম্বর মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার এবং মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
গত বছরের ১৭ ডিসেম্বর জাহাঙ্গীর আলমকে সাধারণ ক্ষমা ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। গত ২৫ মে গাজীপুর সিটির অনুষ্ঠিতব্য নির্বাচনে জাহাঙ্গীর আলম প্রার্থী হওয়ার পর তার মনোনয়ন বাতিল হলে মা জায়েদা খাতুনকে মেয়র প্রার্থী করে তার পক্ষে কাজ করার অভিযোগে আবারও জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এরপর মা জায়েদা খাতুনের পক্ষে নির্বাচন করে মেয়র পদে মাকে জিতিয়ে আনেন। বারবার বিভিন্ন আলেচনায় আলোচিত সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে নিয়ে সৃষ্টি হয় নানা কল্পকথা।
সূত্র বলছে, গত সোমবার গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পেয়ে নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন আবেগাপ্লত হয়ে পড়েন, এ সময় তাঁর পুত্র গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়ে বলেন, এই ছেলের সব দায়-দায়িত্ব এখন থেকে আপনার। আমি আমার ছেলেকে আপনার হাতে তুলে দিলাম এ সময় জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন।
এ ব্যাপারে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মায়ের কয়েক মিনিট কথা হয়েছে। আশা করছি আগামী দিনে গাজীপুরবাসী ভালো কিছু দেখতে পারবেন।
মেয়র জায়েদা খাতুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার কথা হয়েছে, আমার ছেলে জাহাঙ্গীরকে আমি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছি।বাকিটা তিনিই করবেন । আল্লাহ তা-আলার উপর বিশ্বাস আছে, তিনি যা করবেন মঙ্গলের করবেন।
গাজীপুর সিটিতে সব আলোচনায় আলোচিত এবং সাম্প্রতিক শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ঘটনায় সাবেক মেয়র এ্যাড. জাহাঙ্গীর আলম আবারও গাজীপুর জুড়ে আলোচনার একমাত্র কেন্দ্রবিন্দু ।
Leave a Reply