বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, তালাবদ্ধ কারখানা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১০২ বার

বকেয়া বেতন ভাতার দাবিতে শ্রমিক বিক্ষোভ ঠেকাতে কর্তৃপক্ষ শ্রমিকদের ভেতরে রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে করেছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে টঙ্গীর সাতাইশ সরকারী প্রাথমিক বিদ্যালয় রোডের ৬০/২ নম্বর প্লটে অবস্থিত ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট লি. নামক কারখানায় এই ঘটনা ঘটে।
দেখা যায়, কারখানাটি বাইরে থেকে তালাবদ্ধ। ভেতরে শত শত শ্রমিক স্লোগান দিচ্ছে।
এক মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে তাদের আন্দোলন চলছে। সোমবার বেতন ও বোনাস দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তা পরিশোধ করতে অপারগতা প্রকাশ করায় শ্রমিকরা উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করে।
গেটের বাইরে অপেক্ষমান চাকরীচ্যুত শ্রমিকরা জানায়,’আমাকে বিনা কারণে বের করে দেওয়া হয়েছে। আমি তিন মাসের বেতন-বোনাস পাই কিন্তু দিচ্ছে না। বেতন না দিয়ে বের করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এ এসপি) মোশারফ হোসেন বলেন, আজ অর্ধেক বেতন দেওয়া হয়েছে। মঙ্গলবার বাকিটা দেওয়া হবে বলে আশা করছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories