বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

টঙ্গীতে সন্ত্রাসী হামলায় শ্রমিক নেতার মৃত্যু

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৯০ বার

টঙ্গীর সাতাইশে বকেয়া বেতন ভাতার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলায় আহত শহিদুল ইসলাম শহিদ নামে এক বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের নেতা নিহত হয়েছে।
রবিবার (২৫) জুন রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর সাতাইশ এলাকায় অবস্থিত প্রিন্স জ্যাকার্ড সুয়েটার লিমিটেডের সামনে তিনি সন্ত্রাসী হামলায় আহত হন। হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশারফ হোসেন জানান, সন্ত্রাসী হামলায় আহত শহিদুল ইসলাম হাসপাতালে মারা গেছেন।
২০ জুন থেকে প্রিন্স জ্যাকার্ড সুয়োটার লি: কারখানার শ্রমিকেরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে আসছে। রবিবার (২৫ জুন) তাদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু বেতন না দেওয়ায় শ্রমিকরা আবার বিক্ষোভ করে। এসময় শহিদুল ইসলাম শ্রমিক ফেডারেশনের নেতা হিসেবে সমস্যা সমাধানের জন্য এলে সন্ত্রাসী আক্রমণের শিকার হন।
তাৎক্ষণিকভাবে তাকে নিকটবর্তী তায়রুন্নেছা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories