সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :

টঙ্গীতে দুটি গার্মেন্টে শ্রমিক বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৭৬ বার

টঙ্গীর সাতাইশ এলাকায় দুটি পোষাক প্রস্তুত কারখানায় বকেয়া বেতন ও বাৎসরিক বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভ হয়েছে।
রবিবার(২৫ জুন) সন্ধ্যা ৬টা ও ৭টায় যথাক্রমে এ দুটি ঘটনা ঘটে।
শ্রমিক পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০ জুন থেকে টঙ্গীর সাতাইল এলাকায় প্রিন্স জ্যাকার্ড সুয়েটার লি: এর প্রায় এক হাজার শ্রমিক তিন মাসের বকেয়া বেতনের জন্য আন্দোলন শুরু করেন। ২১ জুন শ্রমিক বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ ২৫ জুন বেতন পরিশোধের তারিখ দিয়ে নোটিশ দেয়। অত:পর আজ ২৫ জুন শ্রমিকরা সারাদিন গেটে অপেক্ষা করে বেতন না পাওয়ায় সন্ধ্যা ৬টার দিকে বিক্ষোভ শুরু করে।
এদিকে একই এলাকায় তারাটেক্স লি: নামে আরেকটি কারখানায় শ্রমিকেরা বাৎসরিক বোনাসের দাবিতে আন্দোলন শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে।
এ বিষয়ে শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার(এএসপি) মোশারাফ হোসেন বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
রাত পৌনে ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত দুটি প্রতিষ্ঠানে শ্রমিক বিক্ষোভ অব্যাহত ছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories