বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

টঙ্গীতে দুই গ্রুপে সংঘর্ষ, হাসপাতালেও হাতাহাতি, আহত- ৪

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৪৭ বার

টঙ্গীর মধ্যমরকুন এলাকায় ও টঙ্গী হাসপাতালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৪জন আহত হয়েছেন। এর মধ্যে ভোলার অবস্থা আশংকাজনক।

আহতরা হলেন, সেলিম, দিপু, আমির হামজা ও আরিফ। তারা সবাই টঙ্গীর মধ্য মরকুন এলাকার বাসিন্দা। শনিবার (২৪) জুন রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই দফায় এই সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রথমে মরকুন মধ্যপাড়া এলাকায় ভোলা ও সেলিম গ্রুপের সঙ্গে আবির ও অপু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন আহত হয়। আহতকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করলে হাসপাতালেই আবার দুই গ্রুপে সংঘর্ষ বাঁধে। এতে তিন জন আহত হয়। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে টঙ্গী পুর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories