বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

টঙ্গীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৬২ বার

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর পাগাড় সোসাইটি মাঠ এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়ার পর লাশটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো রঙের গেঞ্জি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে পাগাড় সোসাইটি মাঠ এলাকায় অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশপড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে টঙ্গী পূর্ব থানার পুলিশের পাশাপাশি পিবিআইয়ের পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। লাশের পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ নেয় পিবিআই ও সিআইডি।
টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লাশের পরিচয় পাওয়া যাইনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories