গাজীপুরের টঙ্গীতে নয় নারীসহ চোর ও চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। কখনো কাজের বুয়া, কখনো সাহায্য প্রার্থী হয়ে রাজধানীসহ আশপাশের জেলার বিভিন্ন থানাধীন বাসা বাড়িতে প্রবেশ করে চুরিসহ টঙ্গীর কো-অপারেটিভ ব্যাংক মাঠ বস্তিতে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো তারা। শনিবার রাতে টঙ্গীর ব্যাংক মাঠবস্তি ও নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে টঙ্গী পূৃর্ব থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন-সুমাইয়া আক্তার বৃষ্টি (১৮), শিউলী (৩৫), শাবানা আক্তার রিমু (২২), আছমা বেগম (৩৫), নাছিমা আক্তার (৩২), আমেনা খাতুন (২১), কোহিনুর বেগম (৩৫), নাজমা বেগম (৪০), আকলিমা (৩২) ও চোরচক্রের হোতা শ্যামল পোদ্দার (৪৭)।
শ্যামলের নেতৃত্বে ও দিকনির্দেশনায় ওই নারীরা অভিনব কায়দায় বিভিন্ন বাসাবাড়িতে চুরি করে আসছিল সেই সাথে মাদক ব্যবসা।

পুলিশ জানায়, শনিবার রাতে টঙ্গীর নতুনবাজার ও ব্যাংক মাঠবস্তি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা টঙ্গীর বিভিন্ন এলাকায় কখনো কাজের বুয়া সেজে এবং কখনো আত্মীয়-স্বজনের অসুস্থতার জন্য সাহায্যের কথা বলে বাসায় যেতেন। পরে সুযোগ বুঝে চক্রের সদস্যদের নিয়ে চুরি করে কৌশলে সটকে পড়তেন। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং রাতে অভিযান চালিয়ে চোরচক্রের মূল হোতাসহ নয় নারী চোরকে গ্রেফতার করে।
স্থানীয়রা জানান, তারা ব্যাংক মাঠ বস্তিতে বসবাসের সুবাধে মাদক ব্যবসাও করতো ।
এ সময় তাদের হেফাজত থেকে ১৩টি মোবাইল ফোন, একটি প্লাস, একটি চাবির ছরা, এক ভরি ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে টঙ্গীসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।
Leave a Reply