রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

এমপি হিসেবে শপথ নিলেন মিন্টু ও হাসেম খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৭৩ বার

বৃহস্পতিবার (১ জুলাই) জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এ সময় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং হুইপ সামশুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে আগা খান মিন্টু এবং আবুল হাসেম খান রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

চলমান একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় এ দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের আসলামুল হক এমপির মৃত্যুতে ঢাকা-১৪ আসনটি শূন্য হয়েছিল। কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ১৪ এপ্রিল মারা যান। ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। খসরু এ আসন থেকে মোট পাঁচবার (১৯৯১, ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮) সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories