মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে জনগণের দোয়া চান ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৭৩ বার

২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে মেয়র প্রার্থী হিসেবে ইতিমধ্যে এলাকাবাসীর কাছে দোয়া চাইতে মাঠে নেমেছেন বর্তমান ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
শুক্রবার জুমার পূর্বে টঙ্গী পাগাড় ফকির মার্কেট বড় মসজিদে মুসল্লিদের কাছে তিনি মেয়র পদে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করে দোয়া চেয়েছেন। পরে তিনি এলাকার ঝিনু মার্কেট, পাঠান পাড়া, টেকপাড়াসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।
এ সময় বর্তমান ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, আমি দীর্ঘ ২৮ বছর যাবত এলাকার একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। পরপর দুইবার প্রায় ৪২ মাস গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে এবারের নির্বাচনে দায়িত্ব দেন তবে ইতিপূর্বে যেভাবে সিচিবাসীর কাজ করেছি এবং এখনো করছি আগামীতে দলের সম্মান রক্ষার্থে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ করব।
এছাড়া গাজীপুর সিটিকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলব এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হবে। হোল্ডিং টেক্সসহ বিভিন্ন ধরনের টেক্স সেবা অটোমেশনের আওতায় আনার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সর্বোপরি আমি গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলে গাজীপুর সিটিকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলব।
এ সময় শত শত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories