মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

বিদিশা এরশাদের বিরুদ্ধে মামলা, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৪৫ বার

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদের বিরুদ্ধে গাইবান্ধার আমলি আদালতে মামলা হয়েছে। এতে বিদিশা সিদ্দিকের সঙ্গী মোরশেদ মঞ্জুর, মেজর আনিছ ও শাহজাদাকে অভিযুক্ত করে করেন ওই ভুক্তভোগী।অপহরণ, নির্যাতন ও অস্ত্রের মুখে স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার নানা অভিযোগে তুলে তার বিরুদ্ধে এই মামলা করেন আতিকুর রহমান নামে ওই ব্যক্তি।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আতিকুর।আতিকুর রহমান তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, তার আর্থিক সংকটের কারণে ইটভাটাটি ভাড়া দেন। এরপর ২০১০ সালে বিদিশা সিদ্দিকের মালিকানাধীন ঢাকাস্থ এরিক বিস্ত্রো নামীয় প্রতিষ্ঠানে চাকুরী নেন। পরবর্তীতে তারই অধীনে ‘বিদিশা ফাউন্ডেশন’ এ যোগদান করেন।২০১৬ সালের শেষের দিকে বিদিশা সিদ্দিক তার ইটভাটায় টাকা লগ্নি করেন। বিদিশা সিদ্দিকি ইটভাটা চালু করার জন্য প্রথম পর্যায়ে ৪ কোটি ৫০ লাখ টাকা ধার প্রদানে রাজি হন। কিস্তি প্রদানের স্বার্থে ৬০ মাস মেয়াদী প্রতিমাসে সুদাসলে ৮ লাখ ৭০ হাজার টাকা কিস্তি প্রদানের শর্তে ৫ কোটি ২২ লাখ টাকার চেক বিদিশা সিদ্দিককে প্রদান করেন আতিকুর রহমান। এই টাকা গুলো আতিকুর রহমান বিভিন্ন সময়ে ব্যাংক ও বিকাশের মাধ্যমে বিদিশা সিদ্দিকের নির্দেশে বিদিশা ফাউন্ডেশনের কাছে প্রদান করেন।এদিকে বিদিশা সিদ্দিক গত ৭ মার্চ একটি প্রাইভেট জীপ গাড়ি নং ঢাকা মেট্রো-ঘ- ১৭-৩০৪৬ যোগে তার কতিপয় অস্ত্রধারী লোকজনসহ অতর্কিতে আতিকুরের ইটভাটায় আসেন। এ সময় ভাটার কর্মচারীদের সামনে পূর্বের সম্পর্কের কারণে তাকে গাড়িতে উঠতে বলে। গাড়িতে ওঠার পর অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ির মধ্যে তাকে মারপিট করতে করতে ঢাকার পথে রওনা দেয়।এরপর বিদিশা সিদ্দিকের ঢাকার গুলশান-১ রোড নং-৪ ও ১৭ নং বাসার দ্বিতীয় তলায় তাকে আটকে রেখে প্রচণ্ড মারধর করে ও মৃত্যুর ভয়ভীতি দেখিয়ে ৩০/৩৫টি ১০০ টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। এ সময় তার কাছে থাকা নগদ এক লাখ আট হাজার টাকা, মোটর সাইকেলের চাবি, ম্যানি ব্যাগে থাকা ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, তার স্ত্রী ও তার বাবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর চেকের পাতা জোরপূর্বক নেয়।বিদিশা সিদ্দিক ও তার লোকজন গত ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত ১০ দিন তাকে আটকে রেখে প্রতিরাতে অমানুষিক নির্যাতন চালায়। এরপর তাকে ছেড়ে দিতে তার ভাই মো. আসাদুজ্জামান মিথুনকে ঢাকায় ডেকে নিয়ে ঢাকার বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসায় আটকে রেখে তাকেও অমানুষিক নির্যাতন চালায়। পরে দুই ভাইকে ছেড়ে দিবে বলে তার বৃদ্ধ বাবা মোহাম্মদ আলী সরকারকে ঢাকায় ডেকে নেন।এরপর বিদিশা সিদ্দিকের বাসার দ্বিতীয় তলায় সকলকে একদিন আটকে রাখে। সেখানে বিদিশা সিদ্দিকের লোকজন তাদেরকে নানা ভয়ভীতি ও হুমকির মুখে একটি সমঝোতা চুক্তি নামায় আতিকুর ও তার বাবার স্বাক্ষর নেয়।এরপর বিদিশা সিদ্দিকি গত ১৭ মার্চ আতিকুর ও তার লোকজনকে গাইবান্ধার ইটভাটায় নিয়ে আসে। তারা ইটভাটার অফিস তালাবদ্ধ করে এবং শাহজাদা নামে ব্যক্তিকে ইটভাটার দায়িত্ব বুঝিয়ে দেন। এরপর ইটভাটার যাবতীয় কাগজপত্র, রশিদ, মেমো, অফিসে থাকা বেশকিছু চেকের পাতা ও বিদিশা সিদ্দিককে
পরিশোধ করা ১ কোটি ৫৬ লাখ ৬০ হাজার টাকার রিসিভ কপিগুলোও তারা নিয়ে নেয়। পরবর্তীতে আতিকুরের ব্যবহৃত মটর সাইকেলটি শাহজাদার মাধ্যমে গাইবান্ধা থেকে কুরিয়ারের মাধ্যমে ঢাকায় পাঠায়।বর্তমানে বিদিশার নির্দেশে শাহজাদা জোরপূর্বক ইটভাটা দখল করে আছে ও ইটভাটার অনেক মালামাল বিক্রি করছে। আতিকুর রহমান নিরুপায় হয়ে গাইবান্ধা সদর থানায় বিষয়টি জানালে থানা আমলে না নেয়ায় পরে গাইবান্ধার আমলি আদালতে বিদিশা সিদ্দিক, তার সঙ্গী মোরশেদ মঞ্জুর, মেজর আনিছ ও শাহজাদাকে অভিযুক্ত করে গত ২৮ মার্চ একটি মামলা (নং ২৪৮) দায়ের করেন।এ ব্যাপারে বিদিশা সিদ্দিকির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আতিকুর আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories