ময়মনসিংহের হালুয়াঘাটের ৩ নং কৈচাপুর ইউনিয়নের বড়দাশপাড়া রোডের আতকাপাড়া ব্রিজ সংলগ্ন স্থানে ৩০ মার্চ/২৩ বৃহস্পতিবার সকালে এক যুবকের গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানার খবর দেয়। খবর পেয়ে অফিসার ইনচার্জ শাহিনুজজামান ও পুলিশ উপ-পরিদর্শক আতাউর রহমান সহ একটি টিম ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে । থানায় আসার পর লাশের নিকট আত্নীয় স্বজনরা পরিচয় সনাক্ত করতে পারেন। তারা জানায় অটোরিকশা চালক তার নাম বাদশা মিয়া (২৮) পিতা মোঃ মোস্তফা বাড়ি পশ্চিম বালিচান্দা গ্রামে।পরে লাশ ময়নাতদন্তের জন্য বিকাল ৩ টায় ময়মনসিংহ প্রেরন করা হয়। হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান বলেন,মামলা হয়েছে, আসামি ধরতে সর্বোচ্চ চেষ্টা করবে।
Leave a Reply