শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কালীগঞ্জে কণ্যাকে ধর্ষণের অভিযোগে পিতা শ্রীঘরে

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৭৬ বার

গাজীপুরের কালীগঞ্জে নিজ কণ্যাকে ধর্ষণের অভিযোগে পিতাকে আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের ভাইয়াসূতী গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভাইয়াসূতী গ্রামের পরিমল চন্দ্র দাসের পুত্র সুজন চন্দ্র দাস (৩৮) গত ৪/৫ মাস যাবত নিজ বসত ঘরে নিজ কণ্যাকে (১৫) জোর পূর্বক ধর্ষণ করে আসছিল। পরে বিষয়টি কণ্যা তার মাকে অবহিত করলে সে সুজনকে বুঝানোর চেষ্টা ও বাধা প্রদান করে। এতে সুজন ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে শারীরিক নির্যাতন করে। গত ২৫ মার্চ দিবাগত রাত ৩টায় পুনরায় সুজন তার কণ্যাকে জোর পূর্বক ধর্ষণ করার সময় বিবস্ত্র অবস্থায় স্ত্রীর হাতে ধরা পড়ে। এ বিষয়ে ২৬ মার্চ রাত আনুমানিক ১১টায় ধর্ষিতার স্ত্রী বাদী হয়ে সুজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ কৌশলে সুজনকে থানায় ডেকে আনে। পরে কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে উভয়কে জিজ্ঞাসাবাদ করে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান বলেন, ধর্ষণের ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন, যার নং ১৭, তারিখ ২৭/০৩/২৩। আসামী সুজনকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ধর্ষিতা আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories