শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মাদক সেবনে বাধা, লাইসেন্সকৃত পিস্তল ছিনতাই

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৭৭ বার

মাদক সেবনে বাধা দেওয়ার জেরে লাইসেন্সকৃত পিস্তল ছিন্তাইয়ের ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে পুরো এলাকা জুড়ে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের সোহাগপুর এলাকার ভূঁইয়া বাড়ির পাশে শীতলক্ষ্যা নদীর চরে সোমবার বিকালে এ ঘটনা ঘটেছে।
শাহাদাত হোসেন নামে একজন স্থানীয় জানায়, রাকিবুল ও টিপুসহ কয়েকজন বখাটে যুবক শীতলক্ষ্যা নদীর চরে মাদক সেবনের জন্য বসে। পরে নরুল ইসলাম ভূঁইয়ার ছেলে শাহিন ভূঁইয়া তাদেরকে বাধা দেয়। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে তেড়ে আসলে শাহিন ভূঁইয়া তার লাইসেন্সকৃত পিস্তল দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেন।
এ সময় দস্তাদস্তির এক পর্যায়ে বখাটেরা মোবাইল ফোনসহ পিস্তলটি ছিনিয়ে নেয়।তাৎক্ষণিক এ বিষয়ে লাইসেন্সধারী পিস্তল মালিক শাহীন ভূঁইয়ার সাথে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাছিম জানান, ঘটনা সত্য, থানায় এ বিষয়ে এন্ট্রি করা হয়েছে। বর্তমানে পিস্তলটি থানার হেফাজতে জব্দ আছে। পিস্তলটি শাহিন ভূঁইয়ার নামে লাইসেন্সকৃত।
তিনি আরো বলেন, যে ছেলেরা পিস্তলটি ছিনিয়ে নেয় তারাই ‘৯৯৯’ এ কল করে পুলিশের কাছে পিস্তলটি জমা দিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories