রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউটিউব দেখে বাড়িতেই কারখানা ও ল্যাব স্থাপন এবং ইয়াবা তৈরির চেষ্টা, যুবক গ্রেফতার কালিয়াকৈরে থেমে থেমে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পিতার মামলা, বন্ধু শাহরিয়ার রেজা দীপ গ্রেপ্তার বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ১৩ দেশে ফিরেছে সৌদি আরবে নিহত ৭ বাংলাদেশির মরদেহ লক্ষ্মীপুরে পাসের হার ৪১.২৯, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪ ভবন ভাঙার নির্দেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৬৪ বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারটি ভবন দুই মাসের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। শুক্রবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে এক বৈঠকে বিষয়টি  আলোচনায় নিয়ে আসেন নগর উন্নয়ন কমিটির আহ্বায়ক এবং গৃহায়ন ও গণপূর্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন।  তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এসব ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। দুই মাসের মধ্যে এসব ভবন ভাঙতে হবে অন্যথায় রাজউক ব্যবস্থা নেবে।

জানা যায়, রাজধানীর ব্যস্ততম অংশ পুরান ঢাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রায় ২০ হাজার শিক্ষার্থীর এই বিদ্যাপীঠে একাডেমিক ও প্রশাসনিক চারটি ভবনই অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। তাই যেকোনো দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকতা-কর্মচারীরা আতঙ্কের মধ্যে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন।  সম্প্রতি সিদ্দিকবাজারে ক্যাফে কুইন ভবনে বিস্ফোরণে প্রাণহানি এবং সাম্প্রতিক দুর্ঘটনার পর ভবনের নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় আসে।  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, রাজউক কোন চারটি ভবন ঝুঁকিপূর্ণ বলেছে তা আমাদের চিহ্নিত করে দেয়নি। রাজউক থেকে চিঠি পেলে তারপর আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories