বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

আট জেলায় নতুন ডিসি নিয়োগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৫৪ বার

দেশের আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার (১২ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।নতুন জেলা প্রশাসক (ডিসি) পাওয়া জেলাগুলো হলো- রাজশাহী, নড়াইল, মাদারীপুর, দিনাজপুর, নাটোর, মেহেরপুর, ঝিনাইদহ ও মৌলভীবাজার।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদকে রাজশাহীতে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে নড়াইলে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুর রশিদ খানকে মাদারীপুরে, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপসচিব শাকিল আহমেদকে দিনাজপুরে জেলা প্রশাসক করা হয়েছে।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব আবু নাছের ভূঁইয়াকে নাটোরে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলামকে মেহেরপুরে, বাণিজ্য মন্ত্রণালয়ের সংযুক্ত উপসচিব এসএম রফিকুল ইসলামকে ঝিনাইদহে এবং মন্ত্রিপরিষদ বিভাগের সংযুক্ত উপসচিব উর্মি বিনতে সালামকে মৌলভীবাজারে জেলা প্রশাসক করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories