বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

আ.লীগের অধীনে নির্বাচন নয় : ইইউ প্রতিনিধিদের বিএনপি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৫৩ বার

ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না বলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের জানিয়েছে দলটি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ৮টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছে তারা।বৈঠক শেষে রোববার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে এক ব্রিফিংয়ে বিষয়টি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে সকাল ১০টায় গুলশান-২ এর ৫৫ নম্বর সড়কের এবিসি ১৮ নম্বর হাউসে ওই বৈঠক শুরু হয়।বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের নির্বাচনি ব্যবস্থাটা যে ভেঙে পড়েছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একটি অবৈধ দখলদার সরকার ক্ষমতায় বসে আছে। এই প্রেক্ষাপট থাকার কারণেই আলোচনা হয়েছে।আমীর খসরু বলেন, আগামী নির্বাচনে দেশের মানুষ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে; তাহলে বাংলাদেশে যে সংকটের দিকে যাবে এই শঙ্কা দেশ এবং দেশের বাইরেও কাজ করছে। কীভাবে আগামী নির্বাচন নিরপেক্ষ অংশগ্রহণমূলক করা যায় সকলের উদ্দেশ্য একটাই।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের মানুষের যে চিন্তা, যে নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটি নির্বাচন, যার মাধ্যমে একটি নির্বাচিত সংসদ হবে এবং নির্বাচিত সরকার হবে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা হয়েছে।বৈঠকে আলোচনার বিষয়ে বিএনপির এই নেতা আরও বলেন, ‘বর্তমান অবৈধ, অনির্বাচিত, দখলদার সরকারের অধীনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি, তাদের সরকার, তাদের সংসদ নির্বাচন করতে পারবে না। এ বিষয়টি প্রতিনিয়তভাবে পরিষ্কার করে বলা হচ্ছে। এটার কারণগুলো সকলেরই জানা। এগুলো নিয়ে আলোচনা হয়েছে।’

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া প্রতিনিধি দলে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ‌ প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories