শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

গাজীপুর সাংবাদিক ইউনিয়নের (জিইউজে)- দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৮৩ বার

১১ই মার্চ গাজীপুর সাংবাদিক ইউনিয়ন (জিইউজে)-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা সংগঠনের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনা এবং সহ-সভাপতি আব্দুস সালাম শান্তর ব্যবস্থাপনায় মহানগরের শিববাড়িস্থ ইউরো-বাংলা রেঁস্তোরায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। কিন্তু শারীরিক অসুস্থতার কারনে তিনি উপস্থিত হতে পারেননি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএফইউজে সভাপতি ওমর ফারুক, সাবেক সভাপতি মুঞ্জরুল আহসান বুলবুল, ও মহাসচিব দীপ আজাদ, সহ-সভাপতি মথুসূধন মন্ডল, কোষাধক্ষ্য খায়রুজ্জামান, দপ্তর সম্পাদিকা ও বিশিষ্ট সাংবাদিক সেবিকা রানীসহ দেশের শীর্ষ সাংবাদিক নেতৃবৃন্দ এবংবীরমুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল, বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক আজিজুল হক ভূইয়া, জেলার পুলিশ সুপার শফিকুল ইসলাম, ডিসি ডিবি আইন প্রয়োগকারী সংস্থার উর্ধত্তন কর্মকর্তা বৃন্দni টঙ্গী উন্নয়ন পরিষদ সভাপতি মোস্তফা হুমায়ুন হিমু, দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদ প্রকাশক আলমগীর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।।

জানা যায়, ১১ই মার্চ শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলে সাংগঠনিক কার্যক্রম। সংগঠনের বাৎসরিক অঅয় ব্যয় এবং আগামী নির্বাচনকে ঘিরে নির্বাচন পরিচালনা কমিটি গঠন সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সাধারণ সভায় দেশের শীর্ষ সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত দ্বি-বার্ষিক সাধারণ সভায় গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যকে একযোগে ঐক্যমতে ভিত্তিতে কাজ করার আহবান জানিয়েছেন সংগঠনের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories