বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

টঙ্গীতে ভাড়াটিয়া গৃহবধুর নগ্ন ভিডিও ধারণ করে টাকা দাবি, গ্রেফতার-১

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৮৫ বার

টঙ্গীতে ভাড়াটিয়া এক গৃহবধুর নগ্ন ভিডিও ধারণ করে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রচারের ভয় দেখিয়ে টাকা দাবীর অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় বাড়িওয়ালা আব্বাস উদ্দিন (৩৩) কে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
মামলার এজাহারে জানা যায়, ভূক্তভোগী ওই গৃহবধু স্থানীয় একটি পোষাক কারখানায় চাকুরি করার সুবাধে তার স্বামীকে নিয়ে টঙ্গী পশ্চিম থানাধীন লাল মসজিদ বস্তির আব্বাস উদ্দিনের বাড়িতে গত ৬ মাস যাবৎ বসবাস করে আসছিলো। প্রতিদিন কর্মক্ষেত্র থেকে বাসায় ফিরে পরিহিত কাপড় পরিবর্তনকালে আমার অজান্তে বাড়ির মালিক আব্বাস উদ্দিন গোপনে কাপড় পরিবর্তনের ভিডিও ধারণ করে রাখে। গত ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ইং বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে আব্বাস উদ্দিন আমার বসত ঘরে এসে একটি ভিডিও দেখিয়ে বলেন, দেখোতো চিনতে পারো কি না ? এসময় উক্ত ভিডিওটিতে দেখতে পাই-বাড়িওয়ালা আমার অজ্ঞাতসারে কাপড় পরিবর্তনের নগ্ন ভিডিও তাহার ব্যবহৃত মোবাইলে ধারণ করে। উক্ত ভিডিওটি আমাকে দেখিয়ে সে আমার নিকট দুই লাখ টাকা দাবি করে হুমকি প্রদান করেন। তার দাবীকৃত টাকা না দিলে ভিডিওটি স্থানীয় ভিন্নি লোকজনের কাছে হস্তান্তর করেন। বাড়িওয়ালা উক্ত নগ্ন ভিডিও ধারণ ও প্রচারসহ আমকে হুমকি দিয়ে আমাকে মানুষিকভাবে চাপ সৃষ্টি করেন। বিষয়টি স্থানীয় ভাবে জানা জানির পর অভিযোগ দায়ের এর পর শুক্রবার রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযুক্ত আব¦াস উদ্দিনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় শনিবার মামলা হয়েছে। অভিযুক্ত আব্বাস উদ্দিন জামালপুর জেলা সদর থানার কুমারিয়া গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শাহ-আলম জানান, ঘটনার সাথে জড়িত অভিযুক্তকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories