বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ

জমি সংক্রান্ত বিরোধ
গাজীপুরের বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১০০ বার

গাজীপুরের কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হয়েছে। শুক্রবার সকালে কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন সাজু(৩৮) উপজেলার দস্যু নারায়ণপুর এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল নয়টার দিকে সাজু তার পৈতৃক সম্পত্তিতে মাটি ভরাট করতে গেলে তার বড়ভাই ইসমাইল হোসেন বাধা দেয়। এসময় ইসমাইল ও তার পরিবারের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে সাজুকে লাঠি দিয়ে মারপিট করে। পরে স্থানীয়রা সাজুকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজুকে মৃত ঘোষণা করে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান,জমি সংক্রান্ত বিরোধের জের এই হত্যাকাণ্ডটি হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories