বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

যুবলীগ নেতাকে বাঁশ দিয়ে পেটালো ইউপি চেয়ারম্যান

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭২ বার

পূর্বের জের ধরে এক যুবলীগ নেতাকে বাঁশ দিয়ে পিটিয়েছে ইউপি চেয়ারম্যান। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক ঝন্টু এই ঘটনা ঘটিয়েছেন। আহত যুবলীগ নেতার নাম আলী উসমান। তিনি জাটিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। চিকিৎসার জন্য সে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজে রয়েছে।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের যাত্রী ছাউনির কাছে পৌঁছালে আলী উসমানকে আক্রমন করে ঝন্টু চেয়ারম্যান। আহত অবস্থায় তাকে নেয়া হয় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মাথায় আঘাত থাকায় তাকে ময়মনসিংহে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক।

আলী উসমানের ভাই আব্দুল হাকিম জানায়, ৩/৪দিন পূর্বে পানান গ্রামে এক ফুটবল খেলায় দুজনের মধ্যে কিছুটা সমস্যার সৃষ্টি হয়। এর জের ধরেই চেয়ারম্যান আলী উসমানকে আক্রমণ করেছে।

চেয়ারম্যান শামসুল হক ঝন্টু জানান,-‘বাঁশ দিয়ে আক্রমণের কোন ঘটনা ঘটেনি। আলী উসমান আমার বিরুদ্ধে খেলা নিয়ে নানান আপত্তিকর মন্তব্য করে আসছিলো। আজ দুপুরে আমার সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে সে আহত হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories