বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

দস্যুতার আসামিসহ ময়মনসিংহে গ্রেফতার-৭

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৭ বার

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে দস্যুতার আসামিসহ অন‍্যান‍্য অপরাধ মামলায় ৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার  সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ দুলাল মিয়ার ছেলে কাঞ্চন হাসান রনি (৩০), জবেদ মিয়ার ছেলে রাব্বী(২২), মৃতঃ হুসি ফকিরের ছেলে মোঃ গাজীউর রহমান (৪০), আব্দুর রশিদের ছেলে মোঃ সাইদুল (৪০), মৃতঃ কাজল উদ্দিনের ছেলে আলী হোসেন (২৩), মোঃ আব্দুল মজিদের ছেলে মোঃ ওমর ফারুক, আঃ মজিদের ছেলে মোঃ হালিম মিয়া।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়ার নির্দেশে ময়মনসিংহ নগরীতে মাদক সন্ত্রাস চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে নগরীতে পৃথক অভিযান চালিয়ে আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান নিয়মিত অব‍্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories