বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

বিএনপির জন্মই হয়েছে অবৈধভাবে : দীপু মনি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৭ বার

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি একটি অবৈধ দল। তাদের জন্মই হয়েছে অবৈধভাবে। তারা সন্ত্রাস, জঙ্গিবাদ করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে, দেশকে পিছিয়ে দেয়।আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জামালপুরের ইসলামপুর উপজেলার মো. আব্দুস সামাদ-পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  

শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনের আগে সবসময় চেষ্টা করে পরিস্থিতি ঘোলাটে করে, কীভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়। যারা দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এবং যারা ক্ষমা চেয়েছেন তাদের দল থেকে ক্ষমা ঘোষণা করা হয়েছে। আগামী নির্বাচনে তারা মনোনয়ন পাবে কি না, তা মনোনয়ন বোর্ড ঠিক করবে।এরপর আরও ৫টি বিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্, সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ্র প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories