রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

ফুলপরীকে নির্যাতন : প্রতিবেদন জমা দিল বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯ বার

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গঠিত তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।কমিটির সদস্য সচিব আলিবুদ্দিন খান আজ রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছে প্রতিবেদন জমা দেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে কী আছে, তা এখনো গোপন রাখা হয়েছে। প্রতিবেদন উচ্চ আদালতে পাঠিয়ে দেয়া হবে বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।এইচ এম আলী হাসান জানান, প্রতিবেদনটি পরে বিশ্ববিদ্যালয় পর্যালোচনা করবে। প্রতিবেদনটি ১১ পৃষ্ঠার। এতে কী ঘটেছিল তার বর্ণনা আছে, তবে কোনো নির্দেশনা বা পরামর্শ নেই। কমিটি অন্তত ২০ জন ছাত্রী ও অন্যদের সঙ্গে কথা বলেছেন।বিশ্ববিদ্যালয়ের দেশরতœ শেখ হাসিনা হলের গণরুমে গত ১২ ফেব্রুয়ারি রাতে সাড়ে চার ঘণ্টা তাকে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেন ছাত্রী ফুলপরী খাতুন।তিনি অভিযোগে বলেন, ‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তার অনুসারীরা নির্যাতন চালিয়েছেন। একপর্যায়ে তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, মারধর, গালাগাল, হত্যার হুমকিসহ অমানবিক নির্যাতন করেন।’এর পরিপ্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়। এ ছাড়া এ ঘটনায় আরও তিনটি তদন্ত কমিটি কাজ করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories