রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

রাজধানীতে বেপরোয়া গাড়ির ধাক্কায় পথচারী নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪২ বার

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হয়ে মো. মনির সরদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’আজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত ব্যক্তি হেঁটে সিটি মিল ডেমরার কোনাপাড়া বাসস্ট্যান্ডের সামনের রাস্তা পারাপারের সময় বেপরোয়া একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে যান তিনি। পরে তার শরীরের ওপর দিয়ে গাড়িটি চলে যায়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।নিহত মনির সরদার মাদারীপুর জেলার কালিয়াকৈর থানার উত্তর আন্ধারচর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তিনি রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় বারেক ম্যানশনে ভাড়া থাকতেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories