রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, ২৪ ঘণ্টায় ১৪৩ ​জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১০৪ বার

দেশে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩০১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মারা গেছেন ১৪৩ জন।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৪৬ জনের। এছাড়া সবমিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories